০৯:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বোচাগঞ্জ উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • ০৪:০৬:১৯ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • ২৩৫

বোচাগঞ্জ দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় সার্বিক আইনশৃঙ্ঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা জোরদারের লক্ষ্যে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৮ ডিসেম্বর ২০২৫) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মারুফ হাসান।

সভায় বোচাগঞ্জ উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে চুরি, মাদকদ্রব্যের অপব্যবহার, বাজার মনিটরিং, যানজট নিরসনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

সভায় বক্তারা বলেন, মাদক ও অপরাধ দমনে প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব প্রতিরোধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) , উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, আনসার-ভিডিপি কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা।

সভা শেষে গৃহীত সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট দপ্তরসমূহকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বোচাগঞ্জ উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

০৪:০৬:১৯ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫