কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ সোমবার (২৯ ডিসেম্বর) ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শেষ সময়ের মধ্যে বগুড়ার-৪ কাহালু-নন্দীগ্রাম আসনে নির্বাচনের জন্য কাহালু উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটাণিং অফিসার কাশপিয়া তাসরিন এঁর কাছে তিনজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
মনোনয়নপত্র দাখিল যারা করলেন তারা হলেন জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব মোশারফ হোসেন, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ ও জাতীয় পাটি মনোনীত প্রার্থী শাহিন মোস্তফা কামাল (ফারুক)।
মনোনয়নপত্র দাখিলের সময় বিএনপি প্রার্থীর সাথে ছিলেন কাহালু উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুর মান্নান, পৌর বিএনপির সভাপতি আনিছার রহমান আনিছ,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন আজাদ ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজার রহমান বাবু।
জামায়াতে ইসলামীর প্রার্থীর সাথে ছিলেন বগুড়া জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার,নায়েবে আমীর মাওলানা আব্দুর বাসেত, কাহালু উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর আলহাজ্ব মোঃ শহীদুল্লাহ, বগুড়া জেলা এনসিপির সদস্য সচিবসুলতান মাহমুদ। জাতাীয় পাটির প্রার্থীর সাথে ছিলেন জাতীয় পাটির কেন্দ্রীয় নেতা আব্দুল্লাহ আল মামুন, কাহালু উপজেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান।
উপজেলা নির্বাচন অফিসার আয়শা খাতুন জানান, এখানে তিনজন প্রার্থী শান্তিপূর্ণভাবে মনোনয়নপত্র দাখিল করেছেন।
Reporter Name 


















