০৮:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

দিনাজপুর-২ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

  • Reporter Name
  • ০৪:০২:০২ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • ২০২

মোঃ আসাদ আলী, বোচাগঞ্জ দিনাজপুর প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী দিনাজপুর–২ (বিরল–বোচাগঞ্জ) আসনের আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট আনুষ্ঠানিকভাবে তাঁর মনোনয়নপত্র দাখিল করেছেন।

মনোনয়নপত্র দাখিলের পূর্বে তিনি বোচাগঞ্জে উপস্থিত হাজারো নেতা-কর্মীর সঙ্গে একত্রে মোনাজাতে অংশ নেন। দেশ, জাতি ও গণতন্ত্রের কল্যাণ কামনায় অনুষ্ঠিত এই মোনাজাত শেষে শান্ত ও সুশৃঙ্খল পরিবেশে তিনি মনোনয়নপত্র দাখিলের উদ্দেশ্যে উপজেলা পরিষদে যান।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বোচাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। পাশাপাশি সেতাবগঞ্জ পৌর বিএনপি, যুবদল, কৃষক দল, শ্রমিক দলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দিনাজপুর-২ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

০৪:০২:০২ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫