০৯:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে ১১ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

  • Reporter Name
  • ০৪:০৭:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • ৪১৭

সুলতান আহম্মেদ স্টাফ রিপোর্টার ( সাঘাটা) গাইবান্ধা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ব্যাপক তৎপরতা দেখা গেছে। নির্ধারিত সময় অনুযায়ী সন্ধ্যা ৬টা পর্যন্ত এ আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলিয়ে মোট ১১ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মনোনয়ন দাখিলকারীদের মধ্যে রয়েছেন, ফারুক আলম সরকার (বিএনপি), আব্দুল ওয়ারেছ (জামায়াত), শামীম হায়দার পাটোয়ারী (জাতীয় পার্টি) আজিজুল হক (ইসলামী আন্দোলন বাংলাদেশ), শ্রী নির্মল রবিদাস (বাংলাদেশের কমিউনিস্ট পার্টি), রাহেলা খাতুন (বাসদ), সামিউল ইসলাম (গণ অধিকার পরিষদ)। এছাড়াও এ আসনে চারজন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন, নাহিদুজ্জামান নিশাদ, এইচ. এম. গোলাম শহীদ রঞ্জু, সুজাউদৌলা সাজু ও শামীমা সুলতানা।

নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থীরা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে তাদের মনোনয়নপত্র জমা দেন।

এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল কবির জানান, দাখিলকৃত মনোনয়নপত্রগুলো নির্ধারিত তারিখে যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। এরপর নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন প্রত্যাহার ও প্রতীক বরাদ্দের কার্যক্রম সম্পন্ন করা হবে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে ১১ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

০৪:০৭:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫