১০:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ায় বাসের ধাক্কায় অটোরিকশা উলটে প্রাণ গেল চাচা-ভাতিজার

  • Reporter Name
  • ০৩:০০:১৬ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
  • ১৫২

সোনাতলা সংবাদ ডেস্কঃ বগুড়ার আদমদীঘিতে একটি বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা উল্টে দুই যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো একজন। ঘটনার পর সিএনজিচালক পালিয়ে গেছে।

শনিবার (৩ জানুয়ারি) সকালে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের আদমদীঘির বড় আখিড়া চারমাথা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার আরজিপাড়া আচলাই গ্রামের তফছের আলী প্রামানিকের ছেলে রফিকুল ইসলাম (৪২) ও আব্দুল হামিদের ছেলে রাসেল মোল্লা (৩৫)। তারা সম্পর্কে চাচা-ভাতিজা। আহত ব্যক্তি একই গ্রামের ফজলুল প্রামানিকের ছেলে মিজু আহম্মেদ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার সকালে বগুড়ার শিবগঞ্জ উপজেলা থেকে একটি সিএনজিচালিত অটোরিকশাযোগে তারা তিনজন নওগাঁর মান্দা উপজেলার দেলুয়াবাড়ি হাটে কচুর বীজ কেনার জন্য যাচ্ছিলেন।

সকাল থেকে সড়কটি প্রচণ্ড কুয়াশায় ঢাকা ছিল। অটোরিকশাটি আদমদীঘির বড়আখিড়া চারমাথা মোড় নামক স্থানে পৌঁছলে পেছন থেকে আসা নওগাঁগামী অজ্ঞাত একটি বাস তাদের ধাক্কা দিলে অটোরিকশাটি উল্টে দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই যাত্রী রফিকুল ইসলাম ও তার ভাতিজা রাসেল মোল্লা নিহত ও মিজু আহমেদ আহত হয়। খবর পেয়ে স্থানীয় জনতা ও আদমদীঘির ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে নিহত ও আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, নিহতদের আত্মীয়-স্বজনরা মামলা না করায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বগুড়ায় বাসের ধাক্কায় অটোরিকশা উলটে প্রাণ গেল চাচা-ভাতিজার

০৩:০০:১৬ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬