০৮:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সারিয়াকান্দিতে বিএনপির ৯ নেতার বহিস্কারাদেশ প্রত্যাহার

  • Reporter Name
  • ০২:৪১:৪৯ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
  • ২৬৪

সোনাতলা সংবাদ ডেস্কঃ বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি-আর্দশ পরিপন্থি কার্যকলাপের কারণে বহিষ্কার ও পদ স্থগিত হওয়া ৯ নেতাকে দলে ফিরিয়ে নিয়েছে বিএনপি।

রোববার (৪ জানুয়ারি) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া নেতারা হলেন- সারিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি লুৎফুল হায়দার রুমি, সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্য শহিদুল ইসলাম, মুশফিকুর রহমান মদন, সারিয়াকান্দি পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি মতিউর রহমান মতিন, পৌর বিএনপির সদস্য সাহেল সরকার, লুৎফর রহমান, পৌর বিএনপির প্রচার সম্পাদক সাইফুল ইসলাম নিপুল ও পৌর ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান আলী।

এর আগে শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি-আর্দশ পরিপন্থি কার্যকলাপের কারণে বহিষ্কার ও পদ স্থগিত হয় তাদের।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সারিয়াকান্দিতে বিএনপির ৯ নেতার বহিস্কারাদেশ প্রত্যাহার

০২:৪১:৪৯ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬