০৮:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সেতাবগঞ্জে রিপোর্টার্স ইউনিটির আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ

  • Reporter Name
  • ০৩:৪২:৫১ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
  • ২৪৮

মোঃ আসাদ আলী, বোচাগঞ্জ দিনাজপুর প্রতিনিধিঃ সোমবার (৫ জানুয়ারি) দুপুর ১২টায় সেতাবগঞ্জ ক্যাফেতে সংক্ষিপ্ত ও সৌহার্দ্যপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে সংগঠনটির আত্মপ্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে একই দিন সকাল ১০টায় সেতাবগঞ্জ টিএনটি রোডে সংগঠনটির অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন করা হয়।

উদ্বোধন শেষে সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম, সাংবাদিকদের পেশাগত অধিকার, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা এবং পারস্পরিক ঐক্য জোরদারের বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিন বছরের জন্য ৭ সদস্যবিশিষ্ট সেতাবগঞ্জ রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

ঘোষিত কমিটিতে—
সভাপতি : মুক্তার হোসেন (মুক্ত খবর পত্রিকা)
সাধারণ সম্পাদক : আবুল ওহাব (আমার দেশ)
সাংগঠনিক সম্পাদক : লিখন বণিক শুভ (নিউজ২১ বাংলা টিভি)দপ্তর সম্পাদক : আহাছানুল মতিন নান্নু (যুগবার্তা)
অর্থ সম্পাদক : ওমর ফারুক (মানবজমিন)
কার্যনির্বাহী সদস্য-১ : আনোয়ার হোসেন
কার্যনির্বাহী সদস্য-২ : আসাদ আলী (সাপ্তাহিক অভিযোগ)

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বলেন, সেতাবগঞ্জ রিপোর্টার্স ইউনিটি পেশাদার সাংবাদিকদের একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার পাশাপাশি সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় সংগঠনটি সক্রিয় ভূমিকা রাখবে।তারা আরও জানান, খুব শিগগিরই সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু করা হবে এবং সাংবাদিকদের পেশাগত উন্নয়নমূলক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সেতাবগঞ্জে রিপোর্টার্স ইউনিটির আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ

০৩:৪২:৫১ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬