০৯:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সারিয়াকান্দিতে যৌথবাহিনীর অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • Reporter Name
  • ০৪:৪৫:৪৯ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
  • ১৬২

সোনাতলা সংবাদ ডেস্কঃ বাংলাদেশ সেনাবাহিনীর সারিয়াকান্দি ক্যাম্প ও সারিয়াকান্দি থানা পুলিশের যৌথ অভিযানে ৫০ পিস নিষিদ্ধ ইয়াবাসহ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মাদক কারবারি আব্দুল মান্নান (৩৫) উপজেলার পৌর এলাকার আব্দুল হামিদ প্রামানিকের ছেলে। এছাড়া ১শ’ গ্রাম গাঁজাসহ জোড়গাছা গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে মোঃ জয়নাল আবেদীন (৩৮) কে গ্রেফতার করা হয়েছে।

জানা গেছে, গতকাল মঙ্গলবার রাতে উপজেলার পৌর এলাকার দক্ষিণ হিন্দুকান্দি গ্রামে যৌথবাহিনীর অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করে আব্দুল মান্নানের বসতভিটায় তল্লাশি করে ৫০ পিস নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। তারপর তাকে সারিয়াকান্দি থানায় সোপর্দ করা হয়।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ ফ ম আসাদুজ্জামান বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারি আব্দুল মান্নানের নামে নিয়মিত মাদক মামলা দায়ের করে আজ বুধবার (৭ জানুয়ারি) সকালে তাকে বগুড়া জেলার আদালতে প্রেরণ করা হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সারিয়াকান্দিতে যৌথবাহিনীর অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

০৪:৪৫:৪৯ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬