০৮:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সারিয়াকান্দিতে জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তাবিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • ০৩:০৫:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • ১৫২

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বগুড়ার সারিয়াকান্দিতে নিরাপত্তাবিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে । বাংলাদেশ সেনাবাহিনীর দি স্ট্রাইকিং টুয়েলভ ১১১ পদাতিক ব্রিগেড সারিয়াকান্দি আর্মি ক্যাম্পের আয়োজনে সভাটি মঙ্গলবার সকালে ক্যাম্পের হলরুমে অনুষ্ঠিত হয়। বগুড়ার সারিয়াকান্দি, দুপচাঁচিয়া, গাবতলী, আদমদিঘী, কাহালু এবং সোনাতলা উপজেলার আর্মি ক্যাম্পের ইনচার্জ, সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, সকল উপজেলার ফায়ার সার্ভিসের ইনচার্জ এবং সকল উপজেলার আনছার ভিডিপি’র কমান্ডারের সমন্বয়ে সভাটি অনুষ্ঠিত হয় ।

সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, অধিনায়ক, ১২ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, লে. কর্নেল গোলাম মাওলা সাগর পিএসসি। সভায় আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক মূল্যায়ন এবং বিভিন্ন কেন্দ্রের ঝুঁকিসমূহ বিশদভাবে পর্যালোচনা করা হয় । সকল অফিসার ইনচার্জ তাদের আওতাধীন থানার ঝুঁকিপূর্ণ কেন্দ্র, মনোনীত প্রার্থী এবং চিহ্নিত সন্ত্রাসীদের বিষয়ে ক্যাম্প কমান্ডারগণকে অবহিত করেন ।

অধিনায়ক, ১২ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট উপস্থিত সকল অফিসার ইনচার্জকে আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে সমন্বিতভাবে কাজ করা এবং যেকোন প্রয়োজনে ক্যাম্প কমান্ডারের সাথে সার্বক্ষণিক যোগাযোগের জন্য নির্দেশ প্রদান করেন । এছাড়াও সারিয়াকান্দি আর্মি ক্যাম্পের অধীনে ২টি অপারেশন বেস স্থাপন করা হবে, যার একটি চর এলাকায় অবস্থান করবে বলে সকলকে অবহিত করেন।

সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ করতে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা বিষয়ক বিশদ আলোচনা হয়। সভায় উপস্থিত ছিলেন- সারিয়াকান্দি আর্মি ক্যাম্প ইনচার্জ লে. মোহাম্মদ সাব্বির হোসেন, সোনাতলা ক্যাম্প ইনচার্জ মেজর মোহাম্মদ আতিকুল ইসলাম শুভ, দুপচাঁচিয়া ক্যাম্প ইনচার্জ মেজর মুশফিক উস সালেহীন, আদমদীঘি ক্যাম্প ইনচার্জ ক্যাপ্টেন সালাহউদ্দিন ভূঁইয়া, কাহালু ক্যাম্প ইনচার্জ ক্যাপ্টেন মো. সাদিকুর রহমান,

গাবতলী ক্যাম্প ইনচার্জ তানভীর আরাফাত স্বপ্নীল, সিনিয়র ওয়ারেন্ট অফিসার কামরুজ্জামান, সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ আ ফ ম আসাদুজ্জামান, দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ আফজাল হোসেন, গাবতলী থানার অফিসার ইনচার্জ আনিসুর রহমান, আদমদিঘী থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান, সোনাতলা থানার অফিসার ইনচার্জ কবির হোসেন, কাহালু থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা প্রমুখ ।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সারিয়াকান্দিতে জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তাবিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

০৩:০৫:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬