সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: সারিয়াকান্দি থানা পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘন্টায় পৃথক তিনটি ঘটনায় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজাসহ পাঁচজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের অংশ হিসেবে ২০ পিস মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ তুহিন তরফদার (২৮) কে আটক করা হয়। তার পিতার নাম বাদশা তরফদার, বাড়ি চর হরিণা এলাকায়।
এছাড়া ১৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ মোমিন মিয়া (৩৩), পিতা মোঃ আব্দুল মাজেদ প্রামানিক এবং মোঃ হেলাল প্রামানিক (৪২), পিতা মোঃ আজিজুল প্রামানিক—উভয়কে দিঘলকান্দি (বাঁধ) এলাকা থেকে আটক করা হয়।
অপর এক অভিযানে ৫০ গ্রাম মাদকদ্রব্য গাঁজাসহ মোঃ মাসুদ রানা (৩০), পিতা মোঃ আয়েজ উদ্দিন এবং মোঃ বেলাল হোসেন (৩২), পিতা মোঃ আজিজুল প্রামানিক—উভয়কে দক্ষিণ বাড়ইপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। আটক সকলেই সারিয়াকান্দি থানাধীন এলাকার বাসিন্দা।
আটকের পর বিধি মোতাবেক তাদের থানায় নিয়ে আসা হয় এবং পরবর্তীতে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সারিয়াকান্দি থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ দমন ও প্রতিরোধে সাধারণ জনগণকে পুলিশের পাশে থেকে অপরাধ ও অপরাধীদের বিষয়ে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
Reporter Name 


















