প্রেস বিজ্ঞপ্তিঃ ১৯শে জানুয়ারি-২৬ সোমবার বগুড়ার গাবতলী রামেশ্বরপুরের পাঁচকাতুলী মদিনাতুল উলুম ওসমানিয়া ক্বওমী মাদ্রাসা ও নুরানী একাডেমী উদ্যোগে দুঃস্থদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
এরপূর্বে সাবেক প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু।
অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব তোফাজ্জল হোসেন মন্ডল এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক ও রামেশ্বরপুর ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব মন্ডল, “বগুড়া ভান্ডার” এর ম্যানেজিং ডিরেক্টর তৌহিদ পারভেজ বিপ্লব, মুহাতামিম আব্দুল মোমিন নোমানী, উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান মজনু,
পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল লতিফ, সদস্য ইউনুছ আলী, বিশিষ্ট ব্যবসায়ী আবু রায়হান, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি তাজুল ইসলাম মুক্তার, সাধারণ সম্পাদক নাহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, স্থানীয় জয়নাল আবেদীন পিন্টু, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহতাছিন বিল্লা মুন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সঞ্জু মিয়া, দূর্গাহাটা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহীন আলম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।
Reporter Name 


















