০৯:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

গাবতলীতে ককটেল বি স্ফো রণ ঘটিয়ে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট

  • Reporter Name
  • ০২:৫৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ১৬১

সোনাতলা সংবাদ ডেস্কঃ বগুড়ার গাবতলী উপজেলার নেপালতলী ইউনিয়নের আকন্দপাড়া গ্রামে গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা ১০ ভরি স্বর্ণালঙ্কার ও দুই লাখ টাকা লুট করে নিয়ে যাওয়ার সময় দু’টি ককটেল বিস্ফোরণ ঘটায়। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার রাত আড়াইটার দিকে ভক্তরাম বিশ্বাসের (৫৫) বাড়িতে ।

জানা গেছে, উপজেলার নেপালতলী ইউনিয়নের আকন্দপাড়া গ্রামের ভক্তরাম বিশ্বাস তার স্ত্রী-সন্তান নিয়ে রাতে ঘুমিয়ে পড়েন। গতকাল বুধবার রাত আড়াইটার দিকে বাড়ির সীমানা প্রচীর টপকে ১০/১২ জন ডাকাত দল বাড়ির ভিতরে প্রবেশ করে। এর আগে তারা আশেপাশের সকল বাড়ির গেটে তালা দেয়। ডাকাতদের শব্দ পেয়ে ভক্তরাম ঘরের দরজা খুললে তাকে জিম্মি করে ঘরে প্রবেশ করে ডাকাতরা দেশীয় অস্ত্রের মুখে ১০ ভরি স্বর্ণালঙ্কার ও দুই লাখ টাকা লুট করে নিয়ে যায়। এসময় ডাকাত দল দু’টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে ঘটনাস্থল ত্যাগ করে। সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে যায়। সকালে পুলিশ চারটি ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করে।

এ ব্যাপারে গাবতলী থানার সহকারী পুলিশ সুপার হুমায়ন কবির বলেন, বুধবার রাত আনুমানিক আড়াইটার দিকে ভক্তরামের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে ককটেল তৈরির সরঞ্জাম পাওয়া গেছে। এঘটনায় জড়িতদেরকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

গাবতলীতে ককটেল বি স্ফো রণ ঘটিয়ে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট

০২:৫৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬