১০:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

দেশ পরিচালনার সুযোগ পেলে চাঁদাবাজ ও দুর্নীতির কোনো ঠাঁই থাকবে না -ডা. শফিকুর রহমান

  • Reporter Name
  • ০২:৫১:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
  • ৭৭

সোনাতলা সংবাদ ডেস্কঃ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তাদের যদি দেশ পরিচালনার সুযোগ দেওয়া হয়, তবে বাংলাদেশের ৫৬ হাজার বর্গমাইলের মধ্যে কোনো চাঁদাবাজের অস্তিত্ব সহ্য করা হবে না। একই সঙ্গে দুর্নীতিকে মাটির নিচে পুঁতে ফেলা হবে এবং বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন করা হবে, যাতে বিচার আর টাকার বিনিময়ে বিক্রি না হয়।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে উত্তরবঙ্গ সফর শেষে ঢাকায় ফেরার পথে বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের মহিপুর খেলার মাঠে আয়োজিত এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে ১০ দলীয় জোট সমর্থিত জামায়াত প্রার্থীর পক্ষে এ পথসভার আয়োজন করা হয়।

ডা. শফিকুর রহমান বলেন, এ দেশের মানুষ প্রয়োজনে ভেঙে পড়বে, কিন্তু অন্যায়ের কাছে কখনো মাথা নত করবে না। তিনি আরও বলেন, ইনসাফের পক্ষে ভোট দেওয়া মানেই শহীদদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা।

পথসভা শেষে তিনি জামায়াত প্রার্থী মাওলানা মো. দবিবুর রহমানের হাতে দলের নির্বাচনী প্রতীক ‘দাঁড়িপাল্লা’ তুলে দেন এবং তার পক্ষে ভোট ও দোয়া চান।

সভায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দসহ কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশ পরিচালনার সুযোগ পেলে চাঁদাবাজ ও দুর্নীতির কোনো ঠাঁই থাকবে না -ডা. শফিকুর রহমান

০২:৫১:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬