০৮:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সারিয়াকান্দিতে ফেস্টুন টাঙাতে গিয়ে গাছ থেকে পড়ে বিএনপি কর্মী গুরুতর আ হ ত

  • Reporter Name
  • ০৩:০৮:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
  • ১২৪

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় ধানের শীষের ফেস্টুন টাঙাতে গিয়ে গাছ থেকে পড়ে বিএনপি’র এক কর্মী গুরুতর আহত হয়েছেন। মেরুদণ্ডে মারাত্মক আঘাতপ্রাপ্ত ওই কর্মী বর্তমানে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল)-এ চিকিৎসাধীন রয়েছেন। আহতের পরিবার তার ব্যয়বহুল চিকিৎসার জন্য সহায়তার আবেদন জানিয়েছে।

আহত বিএনপি কর্মীর নাম ইমান আলী প্রামানিক (৪৫)। তিনি কাজলা ইউনিয়নের দক্ষিণ টেংরাকুড়া গ্রামের মৃত শহীদ প্রামানিকের ছেলে এবং পেশায় একজন দিনমজুর। গতকাল শুক্রবার সকাল ৮টার দিকে কাজলা ইউনিয়নের দুর্গম চরাঞ্চলের স্বাধীন বাজার এলাকায় ফেস্টুন টাঙানোর সময় গাছের ডাল ভেঙে পড়ে গুরুতর আহত হন তিনি।

স্থানীয়রা জানান, দুর্ঘটনার পর ইমান আলী মাটিতে পড়ে গেলে তার কোমর থেকে পা পর্যন্ত অবশ হয়ে যায়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে মাদারগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে জামালপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।

আহত ইমান আলীর স্ত্রী জাহানারা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার স্বামীর মেরুদণ্ডের কয়েকটি হাড় ভেঙে গেছে। সে এখন প্রস্রাব-পায়খানা পর্যন্ত করতে পারছে না। কোমরের নিচে কোনো অনুভূতি নেই। দিনমজুর স্বামীর আয়ে আমাদের সংসার চলত। এখন কীভাবে চলব, বুঝতে পারছি না। চিকিৎসার খরচ বহন করার কোনো সামর্থ্য আমাদের নেই।” তিনি তার স্বামীর চিকিৎসার জন্য সবার সহযোগিতা কামনা করেন।

এ বিষয়ে সারিয়াকান্দি উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও কাজলা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মুহিদুল ইসলাম বলেন, “ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। আমরা প্রাথমিকভাবে কিছু সহায়তা করেছি। পরিবারটি খুবই অসচ্ছল। তার উন্নত চিকিৎসার জন্য সবার সহযোগিতা প্রয়োজন।”

এদিকে বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের বিএনপি’র সংসদ সদস্য প্রার্থী কাজী রফিকুল ইসলাম জানান, তিনি আহত কর্মীর পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন এবং তার চিকিৎসার প্রয়োজনীয় ব্যয় বহনের উদ্যোগ নিয়েছেন। পাশাপাশি পরিবারটির পাশে থাকার আশ্বাস দেন তিনি।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সারিয়াকান্দিতে ফেস্টুন টাঙাতে গিয়ে গাছ থেকে পড়ে বিএনপি কর্মী গুরুতর আ হ ত

০৩:০৮:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬