১০:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ায় স্বামীকে খুঁজে পেতে স্ত্রীর ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা

  • Reporter Name
  • ০৩:২১:০২ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
  • ১৭৩

সোনাতলা সংবাদ ডেস্কঃ বগুড়ার আদমদীঘির সান্তাহারে স্বামীকে খুঁজে পেতে স্ত্রী ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছেন। শুধু তাই নয়, রবিবার (২৫ জানুয়ারি) বিকালে তিনি আদমদীঘি থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করেছেন।

অভিযোগে জানা গেছে, প্রায় এক যুগ আগে উপজেলার সান্তাহার পৌর শহরের ইয়ার্ড কলোনির ফজলুর রহমানের ছেলে কাজলের সঙ্গে বিয়ে হয় একই এলাকার সনিয়া নামে এক মেয়ের। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

বেশ কিছুদিন যাবৎ কাজল তার সঙ্গে খারাপ আচরণ, শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিলেন। একপর্যায়ে গত ২৪ জানুয়ারি সকাল ১১টার দিকে তিনি আড়াই লাখ টাকা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। তার স্ত্রী সনিয়া সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজির একপর্যায়ে লোকমুখে জানতে পারেন- অন্য একটি মেয়েকে নিয়ে তিনি পালিয়ে গেছেন। স্বামীর এমন কর্মকাণ্ডে স্ত্রী সনিয়া মানসিকভাবে ভেঙে পড়েছেন।

সনিয়া বলেন, ‘আমার স্বামী কাজলের দুটি ফোন নম্বরে বহুবার যোগাযোগ করেও তার সঙ্গে কথা বলা সম্ভব হচ্ছে না। কখনো ফোন বন্ধ পাচ্ছি আবার কখনো ফোন ঢুকলেও রিসিভ করছেন না। এজন্য নিরুপায় হয়ে থানায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছি। সেই সঙ্গে কেউ তাকে ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কৃত করব। আমার ফোন নম্বর ০১৩০৮-২৫৩৬২৬।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান জানান, এ ব্যাপারে একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বগুড়ায় স্বামীকে খুঁজে পেতে স্ত্রীর ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা

০৩:২১:০২ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬