সোনাতলা সংবাদ ডেস্কঃ বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় যৌথবাহিনীর মাদকবিরোধী অভিযানে ২৫ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) গভীর রাতে উপজেলার দুর্গম চরাঞ্চল চালুয়াবাড়ী ইউনিয়নের চর সুজালির পাড়া গ্রামে বাংলাদেশ সেনাবাহিনীর সারিয়াকান্দি আর্মি ক্যাম্পের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
আটকরা হলেন—চালুয়াবাড়ী ইউনিয়নের তেলিগাড়ী শিমুলতাইড় গ্রামের কদম আলী শেখের ছেলে আশরাফ আলী (৪০), চর সুজালির পাড়া গ্রামের ডাবলু মিয়ার স্ত্রী ফরিদা খাতুন (৪১) এবং শিমুলতাইড় গ্রামের তারা শেখের স্ত্রী রাজিয়া খাতুন (৫৭)।
অভিযানকালে তাদের কাছ থেকে ২৫ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে আটক তিনজনকে সারিয়াকান্দি থানায় সোপর্দ করা হয়।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ ফ ম আসাদুজ্জামান জানান, আইনগত প্রক্রিয়া শেষে আটক আসামিদের বগুড়া জেলা আদালতে পাঠানো হয়েছে।
Reporter Name 


















