০৭:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সারিয়াকান্দিতে খেলনা পিস্তল ও দেশীয় অস্ত্রসহ বিএনপি নেতা আটক

  • Reporter Name
  • ০৩:০১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • ১২১

সারিয়াকান্দি প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দিতে খেলনা পিস্তল ও দেশীয় অস্ত্রসহ এক বিএনপি নেতাকে আটক করেছে যৌথবাহিনী।

সোমবার (২৬ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার পৌর এলাকার বালুয়াহাটা এলাকায় অভিযান চালিয়ে জিয়াউল হক লিমন (৪০) নামের ওই নেতাকে আটক করা হয়। তিনি পৌর এলাকার ধাপ গ্রামের ওমর ফারুকের ছেলে এবং সারিয়াকান্দি উপজেলা আরাফাত রহমান কোকো পরিষদের সভাপতি।

অভিযানকালে তার কাছ থেকে একটি খেলনা পিস্তল ও একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, পাওনাদারদের সঙ্গে চলমান বিরোধের কারণে ভয় দেখানোর উদ্দেশ্যে এসব অস্ত্র বহন করছিলেন। পরে তাকে সারিয়াকান্দি থানায় সোপর্দ করা হয়।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ ফ ম আসাদুজ্জামান জানান, আইনগত প্রক্রিয়া শেষে তাকে বগুড়া জেলা আদালতে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সারিয়াকান্দিতে খেলনা পিস্তল ও দেশীয় অস্ত্রসহ বিএনপি নেতা আটক

০৩:০১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬