০৯:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়ে এখন দুর্নীতিমুক্ত দেশের কথা বলছেন -অধ্যক্ষ শাহাবুদ্দিন

  • Reporter Name
  • ০৩:৫৫:৩০ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • ১৪৮

‎সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: ‎বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কুতুবপুর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে একটি নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) বিকেল ৩টা ৩০ মিনিটে কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।

‎কুতুবপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ মোঃ শাহাবুদ্দিন।

‎সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামের আমির অধ্যাপক মাওলানা ইকবাল হোসেন, বগুড়া জেলা জামায়াতে ইসলামীর আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহিন মিয়া, উপজেলা জামায়াতে ইসলামের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মমিনুল ইসলাম সেলিম এবং কুতুবপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক আব্দুল হালিম প্রমুখ।

‎প্রধান অতিথি তাঁর বক্তব্যে দেশের রাজনৈতিক পরিস্থিতি, দুর্নীতি, চাঁদাবাজি ও সহিংসতার প্রসঙ্গ তুলে ধরে বিভিন্ন মন্তব্য করেন। তিনি বলেন, “পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়ে এখন আবার দুর্নীতিমুক্ত দেশের কথা বলা হচ্ছে।” এছাড়া তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গঠনমূলক বক্তব্য দেন।

‎অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জামায়াতে ইসলামীর নেতা-কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়ে এখন দুর্নীতিমুক্ত দেশের কথা বলছেন -অধ্যক্ষ শাহাবুদ্দিন

০৩:৫৫:৩০ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬