০৫:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

যারা চান্দাবাজি-মামলাবাজি করে তাদেরকে ভোট দেবেন না -মান্না

  • Reporter Name
  • ০৩:০৮:০৮ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ১২৩

সোনাতলা সংবাদ ডেস্কঃ বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের প্রার্থী ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘যারা চান্দাবাজি করে, মামলাবাজি করে তাদেরকে ভোট দেবেন না। আরে আমি তরকারি বেচবার গেছি, আমার কাছ থেকে চান্দা নেবে ক্যা। আমি ভ্যানগাড়ি চালায়, আমার দিনিই চলে না, আমার কাছ থেকে চান্দা নেবে ক্যান।’

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে বগুড়ার শিবগঞ্জ উপজেলার দেউলি ইউনিয়নের তার নিজের প্রতীক কেটলি মার্কার পক্ষে গণসংযোগকালে এসব কথা বলেন তিনি।

মাহমুদুর রহমান মান্না বলেন, যারা মামলা করে টাকা কামাই করে, গায়ের জোর দেখিয়ে ধান্দা করে টাকা বানাবার চেষ্টা করে ওরা যে দলেই হোক, যে মার্কার হোক যে নেতার কথা বলুক তাদের কথা শুনবেন না।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বগুড়া জেলা নাগরিক ঐক্যের পিয়াল রহমান, শিবগঞ্জ উপজেলা নাগরিক ঐক্যের আহ্বায়ক শহীদুল ইসলাম, সদস্য সচিব এনামুল হক, নাগরিক ঐক্যের পৌর কমিটির আহবায়ক রুহুল আমিন, মাহবুব মোরশেদ, যুব ঐক্যের নেতা অমিত হাসান প্রমুখ।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

যারা চান্দাবাজি-মামলাবাজি করে তাদেরকে ভোট দেবেন না -মান্না

০৩:০৮:০৮ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬