০৯:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ায় ডাব চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে যুবকের মৃ ত্যু

  • Reporter Name
  • ০৩:৪৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪৯৫

সোনাতলা সংবাদ ডেস্কঃ বগুড়ার শেরপুরে ডাব চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে সজিব প্রামানিক (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ভোরে স্থানীয়রা তার মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে পুলিশ। নিহত সজিব প্রামানিক উলিপুর এলাকার ফজলু ওরফে ফজুর ছেলে।

জানা গেছে, সজিব একই এলাকার আশরাফুল ইসলামের ডাব গাছ থেকে ডাব চুরি করার সময় গাছ থেকে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের মা (পালক) মাসুদা জানান, রাত আনুমানিক ৩টার দিকে সজিব বাড়িতে নেশাগ্রস্ত অবস্থায় ছিল। পরে ভোরে তার মৃত্যুর খবর পান।

নিহতের ভাই সোহেল রানা বলেন, রাত ৩টা পর্যন্ত সজিব বাড়িতে ছিল। সকালে জানতে পারি সে ডাব চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে মারা গেছে। ঘটনাস্থলে গিয়ে তার মৃতদেহের পাশে ডাব পাড়ার সরঞ্জাম পড়ে থাকতে দেখি। স্থানীয়রা জানান, সজিব পেশায় অটোরিকশা চালক, সে নিয়মিত নেশা করতো।

এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহীম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বগুড়ায় ডাব চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে যুবকের মৃ ত্যু

০৩:৪৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬