০৭:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সারিয়াকান্দিতে মদের কারখানার সন্ধান, ১০৯০ লিটার মদ উদ্ধার

  • Reporter Name
  • ০২:৫৮:০৮ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৭৯

সোনাতলা সংবাদ ডেস্কঃ বগুড়ার সারিয়াকান্দির দুর্গম চরাঞ্চলে মদের কারখানার সন্ধান পাওয়া গেছে। সেখানে যৌথবাহিনী অভিযান পরিচালনা করে ১ হাজার ৯০ লিটার মদ উদ্ধার এবং ধ্বংস করা হয়েছে। এ ঘটনায় রাজন রবিদাস (২৪) নামের একজনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। সে উপজেলার কাজলা ইউনিয়নের পাকেরদহ গ্রামের মৃত জয়নাল রবিদাসের ছেলে। গতকাল শনিবার বিকেলে এই অভিযান পরিচালনা করা হয়।

প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদেরভিত্তিতে উপজেলার কাজলা ইউনিয়নের দুর্গম চরাঞ্চল পাকেরদহ গ্রামে দেশিয় মদ উৎপাদন করে বিক্রি করা হয় খবর পেয়ে সেখানে গতকাল শনিবার বিকেলে বাংলাদেশ সেনাবাহিনীর সারিয়াকান্দি আর্মি ক্যাম্প ও থানার পুলিশের যৌথ অভিযান পরিচালনা করা হয়। প্রায় ৪ ঘন্টার অভিযানে সেখানে বেশ কয়েকজন মাদককারবারির ঘরের মেঝে খুঁড়ে ১০ ড্রাম চোলাই মদ উদ্ধার করা হয়। যার প্রতিটি ড্রামে ৯৫ লিটার করে ৯৫০ লিটার মদ পাওয়া যায়। এছাড়া ৫টি বড় জারকিনে ১০ লিটার করে ৫০ লিটার এবং ৩টি ছোট জারকিনে ৩০ লিটার করে ৯০ লিটার মদ পাওয়া যায়, যার মোট ওজন ১ হাজার ৯০ লিটার। সেখানে মদ তৈরির সরঞ্জামও উদ্ধার করা হয়। পরে মদগুলো জনসম্মুখে ধ্বংস করা হয়। এ ঘটনায় গ্রেফতার রাজন রবিদাসসহ চারজনকে আসামি করে সারিয়াকান্দি থানায় মাদক দায়ের করা হয়েছে। মামলায় তিনজন আসামিকে পলাতক দেখানো হয়েছে। পলাতক আসামিরা হলো-পাকেরদহ গ্রামের মৃত জয়নাল রবিদাসের স্ত্রী মালতী রানী (৫৫), তার বড় ছেলে সুশীল রবিদাস (২৮) এবং একই গ্রামের মৃত গ্যাদারাম রবিদাসের ছেলে মনারাম রবিদাস (৬০)।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ ফ ম আসাদুজ্জামান বলেন, এ ঘটনায় গ্রেফতারকৃত আসামি রাজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আজ রোববার সকালে বগুড়া জেলার আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার পলাতক অপর আসামিদের গ্রেফতার করতে অভিযান চলমান রয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সারিয়াকান্দিতে মদের কারখানার সন্ধান, ১০৯০ লিটার মদ উদ্ধার

০২:৫৮:০৮ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬