০৯:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ায় নায়িকা বানানোর কথা বলে ধ*র্ষ*ণ, হিরো আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

  • Reporter Name
  • ০৩:৪১:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৪৭

সোনাতলা সংবাদ ডেস্কঃ বিউটি পার্লারের মালিক এক যুবতীকে নায়িকা বানানো এবং বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণসহ মারপিট করে গর্ভপাত ঘটানোর অভিযোগে দায়েরকৃত মামলায় আশরাফুল ইসলাম ওরফে হিরো আলমের (৪০) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে ।

মঙ্গলবার বগুড়ার নারী ও শিশু নির্যাতন টাইব্যুনাল নং-১ এর বিচারক মো: আনোয়ারুল হক এই গ্রেফতারি পরোয়ানার আদেশ দেন। প্রতারণার শিকার এক নারী (২৭) বাদি হয়ে বগুড়ার নারী ও শিশু নির্যাতন টাইব্যুনাল নং-১ এর আদালতে গত বছরের ৪ মে এই মামলা দায়ের করেন । ওই ট্রাইব্যুনাল থেকে মামলার অভিযোগ বিষয়ে তদন্তের জন্য পিবিআই বগুড়ার পুলিশ সুপারের প্রতি নির্দেশ দেওয়া হয় ।

ট্রাইব্যুনালে দায়েরকৃত মামলার অভিযোগে বলা হয়, বগুড়ার এরুলিয়া বানদিঘী পশ্চিমপাড়ার মৃত আহম্মদ আলীর ছেলে আসামি আশরাফুল ইসলাম ওরফে হিরো আলম বাদিকে ছোটপর্দার নায়িকা বানোর লোভ দেখায়। এরপরে হিরো আলম তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। জনৈক মৌলভী ডেকে এনে হিরো আলম কবুল পড়িয়ে বিভিন্ন জায়গায় বাসা ভাড়া নিয়ে সংসার করতে থাকে। এরই মধ্যে শর্ট ফ্লিম তৈরির জন্য তার কাছ থেকে হিরো আলম ১৫ লাখ টাকা ধার নেয়।

পরে বাদি হিরো আলমকে বিয়ের কাবিনের জন্য চাপ দিলে সে ওই বাদিকে গত বছরের ১৮ এপ্রিল বগুড়ার বাড়িতে নিয়ে আসে এবং তাকে সন্তান নষ্ট করার জন্য চাপ সৃষ্টি করে । বাদি তার গর্ভের সন্তান নষ্ট করতে রাজি না হলে হিরো আলম গত ২১ এপ্রিল সকাল ১০টার দিকে নিজ বাড়িতে তাকে মারপিট করলে রক্তক্ষরণ শুরু হয়। এরপর ওই দিন তাকে বগুড়া শহরে একটি ক্লিনিকে ভর্তি করা হলে তার গর্ভের সন্তান নষ্ট হয় । পরে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ এপ্রিল ভর্তি করা হলে সেখানে ২৬ এপ্রিল পর্যন্ত চিকিৎসা গ্রহণ করে মর্মে অভিযোগে বলা হয়েছে ।

পিবিআই পুলিশ পরিদর্শক কবিরুল ইসলাম অভিযোগটি তদন্ত করে গত ২০ জানুয়ারি সইকৃত তদন্ত প্রতিবেদন দাখিল ট্রাইব্যুনাল ওই আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে ওই আদেশ দেন ।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বগুড়ায় নায়িকা বানানোর কথা বলে ধ*র্ষ*ণ, হিরো আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

০৩:৪১:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬