০৯:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ায় নায়িকা বানানোর প্রলোভনে ধর্ষণ মামলায় হিরো আলম গ্রেপ্তার

  • Reporter Name
  • ০১:৩১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৯
গোলাম রব্বানী শিপন, বগুড়া -প্রতিনিধিঃ কয়েক দিন যেতে না যেতেই নতুন নতুন ঘটনার জন্ম দেয় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। এবার বিয়ের প্রলোভনে ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে এক নারীর দায়ের কথা মামলায় বগুড়ায় গ্রেপ্তার হয়েছে।
এর আগে গ্রেপ্তারি পরোয়ানা থাকা সত্ত্বেও নিজ এলাকায় ভোট দিতে বগুড়া যাওয়ার ঘোষণা দিয়ে ছিলেন, হিরো আলম। জানা যায় তাকে বুধবার সকালে বগুড়া শহর থেকে গ্রেপ্তার করা হয়।
থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালতের জারি করা পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য- গত ১০ ফেব্রুয়ারি বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক আনোয়ারুল হক শুনানি শেষে হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তার পরোয়ানা জারি করেন। মামলার এজাহারে অভিযোগ করা হয়, ‘নায়িকা বানানোর প্রলোভন’ দেখিয়ে সাদিয়া রহমান মিথিলা নামের এক নারীকে একাধিকবার ধর্ষণ ও শারীরিক নির্যাতন করেন হিরো আলম। একপর্যায়ে তাকে জোরপূর্বক গর্ভপাতও ঘটনায় বলে মামলায় উল্লেখ করেন। এদিকে
অভিযোগ অস্বীকার করে হিরো আলম বলেন, মামলা ‘ভুয়া’ মামলা। এধরনের মামলা প্রায়ই আমার বিরুদ্ধে হচ্ছে।
মামলা সূত্রে জানা যায়, গত বছরের ২১ এপ্রিল ভিকটিম নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। তদন্ত শেষে পিবিআই অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা জানায়। আদালত অভিযোগ আমলে নিয়ে হিরো আলম গ্রেপ্তারের জন্য  পরোয়ানা জারি করেন।
Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বগুড়ায় নায়িকা বানানোর প্রলোভনে ধর্ষণ মামলায় হিরো আলম গ্রেপ্তার

০১:৩১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬