০৯:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

গাইবান্ধায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনীতে ২ জনের মৃত্যু

  • Reporter Name
  • ০৫:০১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫১

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় ছিনতাইচেষ্টার অভিযোগকে কেন্দ্র করে দু’জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত ভোররাতে উপজেলার খোদ্দ মোজাহিদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরের দিকে একটি মোটরসাইকেলে তিন ব্যক্তি মোজাহিদপুর এলাকায় প্রবেশ করেন। এ সময় তারা পথচারী এক ব্যক্তির কাছ থেকে ছিনতাইয়ের চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। ঘটনাস্থল থেকে একজন পালিয়ে যেতে সক্ষম হলেও বাকি দু’জনকে স্থানীয়রা আটক করেন। পরে তারা গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলীম উদ্দিন জানান, নিহতদের নাম-পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। সুরতহাল শেষে মরদেহ গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শরীফ আল রাজীব (পিপিএম) বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুইজনের মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্ত ও ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে।

পুলিশ জানিয়েছে, পালিয়ে যাওয়া ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

গাইবান্ধায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনীতে ২ জনের মৃত্যু

০৫:০১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬