০৭:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সারিয়াকান্দিতে নাতিকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দাদার

  • Reporter Name
  • ১১:২৬:০১ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৩৯

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: সারিয়াকান্দি উপজেলার বয়ড়াকান্দি গ্রামে নাতিকে হামলা থেকে রক্ষা করতে গিয়ে প্রাণ হারিয়েছেন এক বৃদ্ধ। মর্মান্তিক এ ঘটনা ঘটে গত ২২ ফেব্রুয়ারি।

নিহত আব্দুস সাত্তার (নয়া মিয়া আকন্দ) (৭৫) ওই গ্রামের স্থায়ী বাসিন্দা। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, একই গ্রামের একটি পক্ষের সঙ্গে তাদের দীর্ঘদিনের বিরোধ চলছিল। এর জেরে শনিবার বিকেলে প্রতিপক্ষের লোকজন নিরব (১৪)-কে মারধর শুরু করলে তাকে বাঁচাতে এগিয়ে যান তার দাদা নয়া মিয়া আকন্দ।

এ সময় হামলাকারীরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি মারধর করলে তিনি গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সারিয়াকান্দি থানা সূত্র জানায়, জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান চলছে।

পুলিশ আরও জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে এবং এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয়রা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সারিয়াকান্দিতে নাতিকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দাদার

১১:২৬:০১ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬