গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার গাবতলী উপজেলায় বজ্রপাতে সুমন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার সোনারায় ইউনিয়নের মুচিখালী গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত সুমন ওই গ্রামের আব্দুল করিমের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বৃষ্টি শুরু হলে তিনি বাড়ি থেকে মাঠে ছাগল আনতে যান। এ সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে গাবতলী মডেল থানা-এর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে।
স্থানীয়দের মাঝে এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।
Reporter Name 


















