০৭:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ায় তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ: তিন যুবক গ্রেফতার

  • Reporter Name
  • ০৪:৫০:৪২ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
  • ২৪৫

স্টাফ রিপোর্টার, বগুড়া: বগুড়া শহরে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় আরও দুই অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনার পর ভুক্তভোগী তরুণী বাদী হয়ে পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, রোববার (১৭ মে) দিবাগত রাতে বগুড়া শহরের ফুলবাড়ী দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃতরা হলেন— কাওছার (১৯), বাধন (১৯) ও রকি (১৯)। তারা শহরের বিভিন্ন এলাকার বাসিন্দা।

অভিযোগ অনুযায়ী, ভুক্তভোগী তরুণীর সঙ্গে অভিযুক্তদের পূর্বপরিচয় ছিল। রোববার রাতে শহরের একটি ব্যবসা প্রতিষ্ঠানে দেখা হওয়ার পর কয়েকজন একসঙ্গে সময় কাটানোর উদ্দেশ্যে বের হন। পরে ফুলবাড়ী দক্ষিণপাড়া ঈদগাহসংলগ্ন এলাকায় একটি নির্মাণাধীন ভবনে নিয়ে গিয়ে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগীর অভিযোগ, ঘটনার পর অভিযুক্তদের একজন তাকে সেখান থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করলে বিগ বাজার এলাকার কাছে পৌঁছে তিনি চিৎকার করে স্থানীয়দের দৃষ্টি আকর্ষণ করেন। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী জানান, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে পাঁচজনের বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে। এরই মধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে এবং পলাতক অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বগুড়ায় তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ: তিন যুবক গ্রেফতার

০৪:৫০:৪২ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬