বগুড়ার কাহালুতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ এর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
বুধবার কাহালু ফায়ার সার্ভিস অফিসের সামনে তিনদিনব্যাপী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মালিহা খানম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফায়ার সার্ভিস ও ডিফেন্স কাহালু অফিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মোঃ সবুজ হোসেন।
অনুষ্ঠানে আমন্ত্রিতঅতিথি ছিলেন কাহালু থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম, কাহালু পৌর বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজার রহমান বাবু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রভাষক সাহাবুদ্দিন, সাংবাদিক প্রভাষক ওহেদুজ্জামান চন্দন।
০৬:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
কাহালুতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন
-
মুনসুর রহমান তানসেন - ০৩:০০:৫৭ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
- ৫৪
Tag :
জনপ্রিয়



















