বগুড়ার কাহালুতে পৃর্থক দুটি সড়ক দুর্ঘটনায় বাসের সুপারভাইজার, হেলপার ও শ্রমিক নিহত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে বগুড়া-নওগাঁ মহাসড়কের কাহালু উপজেলার পাগলাপীর ও নারহট্ট এলাকায় এই দুটি সড়ক দুর্ঘটনা ঘটে।
২৭ মে রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটে পাগলা পীর বউবাজার এলাকায় বিকল হয়ে পড়ে থাকা একটি যাত্রীবাহী বাসে পিছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে বাস ও ঘাতক ট্রাক রাস্তার পাশে উল্টে যায়। বাসের ভিতরে শুয়ে থাকা সুপারভাইজার উত্তম মন্ডল (৩০) ও হেলপার হৃদয় (৩০) গুরুত্বরভাবে আহত হন। ফায়ার সার্ভিস ও কাহালু থানা পুলিশ খবর পেয়ে আহত দুজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুজনেই মারা যান।
২৭ মে রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে উপজেলার নারহট্ট এলাকায় অজ্ঞাতনামা একটি গাড়ির নীচে চাপা পড়ে রবিউল আউয়াল @ জিয়ানামের এক শ্রমিক নিহত হয়েছে। নিহত শ্রমিক দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার তরত বাড়ি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি কাহালুর নারহট্ট এলাকায় নিউ হোপ ফিডমিলে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
কাহালু থানা পুলিশ জানিয়েছেন, এই দুটি সড়ক দুর্ঘটনার বিষয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
০৬:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
কাহালুতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত
-
মুনসুর রহমান তানসেন - ০৩:০৯:২৩ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬
- ৫৮
Tag :
জনপ্রিয়



















