০৬:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ায় ২৯০ পিস ইয়াবা ও নগদ টাকাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

  • Reporter Name
  • ০৩:৩৫:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
  • ৫০

সোনাতলা সংবাদ ডেস্ক: বগুড়ায় ২৯০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ এক লাখ ৩৮ হাজার টাকাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে বগুড়া মহানগরের দত্তবাড়ি এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন—দত্তবাড়ি এলাকার নান্টু ও তার স্ত্রী নীলা বেগম।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহীম আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার পুলিশের একটি দল দত্তবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় নান্টু ও নীলা বেগমকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের কাছ থেকে ২৯০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির এক লাখ ৩৮ হাজার টাকা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) তাদের আদালতে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বগুড়ায় ২৯০ পিস ইয়াবা ও নগদ টাকাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

০৩:৩৫:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬