০৫:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

অসুস্থ সাংবাদিক আবু মুসাকে দেখতে দৈনিক বগুড়ার বার্তা সম্পাদকসহ কর্মকর্তারা

  • Reporter Name
  • ০২:৫৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • ৪৮

বগুড়া জেলা প্রতিনিধি : অসুস্থ সাংবাদিক ও দৈনিক বগুড়া পত্রিকার সদস্য মুহাম্মাদ আবু মুসার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তার বাসায় গিয়ে দেখা করেছেন পত্রিকাটির বার্তা সম্পাদকসহ কয়েকজন কর্মকর্তা।

সোমবার সন্ধ্যায় বগুড়া মহানগরের দক্ষিণ ফুলবাড়িতে আবু মুসার বাসায় যান দৈনিক বগুড়ার বার্তা সম্পাদক বাদল চৌধুরী, স্টাফ রিপোর্টার ও বগুড়া প্রেসক্লাবের সদস্য জাকির হোসেন এবং স্টাফ উজ্জল চন্দ্র সরকার।

সাক্ষাৎকালে তারা অসুস্থ সাংবাদিকের পাশে কিছু সময় অবস্থান করেন এবং তার চিকিৎসা ও বর্তমান শারীরিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। পাশাপাশি যেকোনো প্রয়োজনে দৈনিক বগুড়া পরিবার তার পাশে থাকবে বলে আশ্বস্ত করেন তারা।

জানা গেছে, হৃদরোগজনিত জটিলতায় ঢাকার মিরপুরের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে দীর্ঘ এক মাস নয় দিন চিকিৎসা নেন আবু মুসা। হাসপাতালের সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. ফারুক আহমেদের তত্ত্বাবধানে তার ওপেন হার্ট সার্জারি সম্পন্ন হয়। চিকিৎসা শেষে তিনি বর্তমানে বগুড়ার বাসায় অবস্থান করছেন। অস্ত্রোপচারের পর শরীরের বিভিন্ন স্থানে এখনও ক্ষত রয়েছে এবং তিনি পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি।

সাংবাদিক আবু মুসা বগুড়া প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সদস্য। এছাড়া তিনি গাবতলী প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য, জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব এবং বগুড়া জেলা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

এর পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠন ‘নাগরিকদের জন্য আমরা’র সাধারণ সম্পাদকসহ বিভিন্ন সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে তিনি যুক্ত রয়েছেন।

সাক্ষাৎকালে উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ ও দৈনিক বগুড়া পরিবারের কর্মকর্তারা আবু মুসার দ্রুত আরোগ্য কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করেন।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

অসুস্থ সাংবাদিক আবু মুসাকে দেখতে দৈনিক বগুড়ার বার্তা সম্পাদকসহ কর্মকর্তারা

০২:৫৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬