০৫:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

অসুস্থ সাংবাদিক আবু মুসাকে দেখতে গেলেন বিএনপি নেতৃবৃন্দ

  • Reporter Name
  • ০১:৫১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৬

বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় ওপেন হার্ট সার্জারির পর চিকিৎসাধীন সাংবাদিক মুহাম্মাদ আবু মুসার শারীরিক অবস্থার খোঁজ নিতে তার বাসায় গিয়ে সাক্ষাৎ করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

গতকাল বগুড়া মহানগরের দক্ষিণ ফুলবাড়িতে সাংবাদিক আবু মুসার বাসায় যান তারা। জেলা বিএনপির সদস্য ও গাবতলী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এবং কাগইল ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক আশরাফ হোসেনের নেতৃত্বে নেতৃবৃন্দ তার সঙ্গে সাক্ষাৎ করেন।

এ সময় তারা সাংবাদিক আবু মুসার পাশে কিছু সময় অবস্থান করেন এবং তার চিকিৎসা, শারীরিক অবস্থা ও সার্বিক বিষয়ে খোঁজখবর নেন।

অধ্যাপক আশরাফ হোসেনের সঙ্গে উপস্থিত ছিলেন কাগইল ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুল খালেক, সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন শীষ, সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম রায়হান, কাগইল ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আলপনা কবির বাবু, উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক রাকিবুল হাসান রাকিব, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সজিব আকন্দ এবং যুবদল নেতা শফিউল আলম সিহাব।

জানা গেছে, সাংবাদিক আবু মুসা ঢাকার মিরপুরের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. ফারুক আহমেদের তত্ত্বাবধানে চিকিৎসা নেন। আটটি ব্লক নিয়ে দীর্ঘ এক মাস নয় দিন চিকিৎসা গ্রহণের পর তার ওপেন হার্ট সার্জারি সম্পন্ন হয়। চিকিৎসা শেষে তিনি বর্তমানে বগুড়ার বাসায় অবস্থান করছেন।

সাংবাদিক আবু মুসা বগুড়া প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সদস্য। এছাড়া তিনি গাবতলী প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য, জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও বগুড়া জেলা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠন ‘নাগরিকদের জন্য আমরা’-এর সাধারণ সম্পাদকসহ বিভিন্ন সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

অসুস্থ সাংবাদিক আবু মুসাকে দেখতে গেলেন বিএনপি নেতৃবৃন্দ

০১:৫১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬