শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ (এস-১৪০৮) শিবগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে শিক্ষক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
সহকারী শিক্ষক বকুল কুমার মোহন্ত সভাপতিত্বে শনিবার উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হল রুমে অনুষ্ঠিত শিক্ষক সমাজ মিলন মেলা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমাজ সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় কমিটি তায়েজুল ইসলাম, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমাজ বগুড়া জেলা শাখা সভাপতি নূরে আলম, সাধারণ সম্পাদক গোলাম কিবরীয়া রয়েল, সাংগঠনিক সম্পাদক । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পনেরটিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক একে আজাদ শিহাব। এসময় উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক রুবেল, এমএ করিম, শান্তু শাহীন, এইচ এম সারোয়ার প্রমুখ। আলোচনা সভা শেষে শাহীনুর আলম কে সভাপতি, আবুল কালাম আজাদ কে সাধারণ সম্পাদক ও শান্তু শাহীন কে সাংগঠনিক সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।
১০:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
শিবগঞ্জে প্রাথমিক শিক্ষক সমাজের মিলন মেলা অনুষ্ঠিত
-
Reporter Name - ০১:৫৫:৪০ অপরাহ্ন, শনিবার, ১৫ অক্টোবর ২০২২
- ৮৭
Tag :
জনপ্রিয়



















