১০:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ায় সরকারি সহায়তা দেওয়ার কথা বলে শজিমেক থেকে নবজাতক চুরি

  • Reporter Name
  • ০৩:২২:২৯ অপরাহ্ন, বুধবার, ৯ নভেম্বর ২০২২
  • ৬০

সোনাতলা সংবাদ ডেস্কঃ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের গাইনি বিভাগ থেকে চার দিন বয়সী ছেলে নবজাতক চুরির ঘটনা ঘটেছে। আজ বুধবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।
নবজাতকের মায়ের নাম ইতি (২৩)। তিনি বগুড়া সদর উপজেলার এরুলিয়া বানদীঘি এলাকার সৈকত হাসানের স্ত্রী।
বগুড়ার শজিমেক হাসপাতালের উপপরিচালক ডা. আব্দুল ওয়াদুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি জানার পর থেকেই বাচ্চাটির খোঁজ চলছে। সেই সঙ্গে মেডিকেলে থাকা সিসি ক্যামেরা চেক করে অপরাধী শনাক্তের ব্যবস্থা চলছে।
নবজাতকের নানী সালেহা বেগম জানান, ৫ নভেম্বর আমার মেয়ের প্রসব বেদনা শুরু হলে সন্ধ্যার দিকে তাকে হাসপাতালে ভর্তি করিয়ে দেই। পরের দিন রোববার (৬ নভেম্বর) সে ছেলে সন্তানের জন্ম দেয়। আজ ইতি ও আমার বড় মেয়ে রোজিনা বাচ্চাকে নিয়ে গাইনি ওয়ার্ডে বসেছিল। এ সময় অজ্ঞাত এক মহিলা নবজাতক জন্ম হওয়ায় আমাদের সরকারিভাবে পাঁচ হাজার টাকা সরকারি সহায়তার দেওয়া আশ্বাস দেন। এই বলে আমার বড় মেয়ে রোজিনা ও নাতিকে নিয়ে তিনি নিচ তলার বহিঃবিভাগে নিয়ে আসেন। একপর্যায়ে ওই মহিলা আমার বড় মেয়েকে কিছু কাগজ ফটোকপি করার কথা বলে আমার নাতিকে চুরি করে নিয়ে যান।
তিনি আরও বলেন, আমরা নাতিকে এভাবে সবার সামনে থেকে নিয়ে গেল। ছেলেকে না পেলে আমার মেয়ে মরেই যাবে। আমাদের বাচ্চাকে খুঁজে এনে দেন।
শজিমেক হাসপাতালের উপপরিচালক ডা. আব্দুল ওয়াদুদ বলেন, আমরা পুলিশকে অবগত করেছি। আর্থিক সহায়তার কথা বলে এ ঘটনা ঘটেছে। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরাফত ইসলাম জানান, হাসপাতাল কর্তৃপক্ষ ইতোমধ্যে আমাদের বিষয়টি অবগত করেছে। আমাদের দুটি টিম নবজাতককে উদ্ধারে কাজ শুরু করেছে।-দৈনিক কালবেলা

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বগুড়ায় সরকারি সহায়তা দেওয়ার কথা বলে শজিমেক থেকে নবজাতক চুরি

০৩:২২:২৯ অপরাহ্ন, বুধবার, ৯ নভেম্বর ২০২২