মুহাম্মাদ আবু মুসাঃ জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির সাবেক মহাসচিব শেখ সাজ্জাদুল কবীর খোকন এর কবর জিয়ারত করেছেন সাংবাদিক নেতৃবৃন্দ। ৩ ডিসেম্বর/২২ শনিবার খুলনা মহানগরের বসুপাড়া কবরস্থানে গিয়ে তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া খায়ের ও কবর জিয়ারত করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার নবগঠিত কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও বগুড়া জেলা কমিটির সভাপতি মুহাম্মাদ আবু মুসা, জেলা কমিটির সাধারণ সম্পাদক মনজুরুল ইসলাম মঞ্জু, সদস্য ও কাহালু উপজেলা কমিটির সভাপতি আব্দুল হান্নান, নন্দীগ্রাম উপজেলা ভোরের কাগজ ও দৈনিক করতোয়ার প্রতিনিধি বকুল হোসেন, আব্দুল হাকিম, শিপন মিয়া প্রমুখ।
১০:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সাবেক মহাসচিব খোকনের কবর জিয়ারত করলেন নেতৃবৃন্দ
-
Reporter Name - ০২:২১:৪৬ অপরাহ্ন, শনিবার, ৩ ডিসেম্বর ২০২২
- ৬৭
Tag :
জনপ্রিয়



















