১০:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

শিবগঞ্জে আন্তর্জাতিক দূর্নীতি দিবস পালিত

  • Reporter Name
  • ০৩:৩৯:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ ডিসেম্বর ২০২২
  • ৬১

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোদী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বর্ণাঢ্য র‌্যালী পৌর শহর প্রদক্ষিণ করে। দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি ও উপজেলা নির্বাহী অফিসার পতাকা উত্তোলন করেন। এসময় মানব কর্মসূচি পালন করা হয়। র‌্যালী শেষে পরিষদ সভাকক্ষে আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা, সাধারণ সম্পাদক পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান। আরো বক্তব্য রাখেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রাম নারায়ণ কানু, সাধারণ সম্পাদক মাস্টার আজিজার রহমান প্রমুখ।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

শিবগঞ্জে আন্তর্জাতিক দূর্নীতি দিবস পালিত

০৩:৩৯:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ ডিসেম্বর ২০২২