১১:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

শিবগঞ্জে জমি নিয়ে বিরোধ দু’পক্ষের সংঘর্ষঃ ২ নারীসহ আহত ১১

  • Reporter Name
  • ০৩:১৫:১৪ অপরাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২
  • ৫৯

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জের পল্লীতে জমি দখল নিয়ে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ নারী সহ ১১ আহত, থানায় মামলা ২ আটক।
থানার মামলা সূত্রে জানা গেছে, উপজেলার কিচক ইউনিয়নের পদ্মপুকুর গ্রামের কৃষক তছমল ও মফিজ উদ্দিন উভয়ের মধ্যে দীর্ঘদিন যাবত ৬১ শতক ধানী জমি জখল নিয়ে বিরোধ চলে আসছে। এর জের ধরে গতকাল বিকালে উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডা সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এঘটনায় নারী সহ ১১ জন আহত হয়। আহতরা হলেন কৃষক তছমল হোসেন, মফিজ উদ্দিন, আব্দুল বারিক, আব্দুস ছাত্তার, শাহনাজ, শাহেরা, সাইদুল ইসলাম, পলাশ মিয়া, আতিকুর রহমান, মনোয়ারা বেগম, মোজাফ্ফর হোসেন। থানা পুলিশ অভিযান চালিয়ে ছাদ্দাম হোসেন ও অনক নামে ২ যুবককে গ্রেফতার করে। এব্যাপারে মামলার বাদী তফিজার রহমান বলেন, উল্লেখিত জমিতে শরিষা চাষ করেছি। প্রতিপক্ষরা জোরপূর্বক ভাবে ভাড়াটিয়া লোকজন নিয়ে এসে অতর্কিত ভাবে হামলা চালিয়ে মারপিট করে। উল্লেখিত জমির প্রয়োজনীয় কাগজপত্র আমাদের নামেই রয়েছে। অপর পক্ষ মফিজ উদ্দিন বলেন, উল্লেখিত জমির দলিলপত্র আমাদের নামেই রয়েছে। প্রতিপক্ষরা অযথা বিরোধ সৃষ্টি করে আমাদের লোকজনকে মারপিট করে আহত করে। শুধু তাই নয় গেদুর হাটে আমাদের সারের ও পোল্ট্রি মুরগির দোকানে তালা ঝুলিয়ে দিয়েছে। ফলে আমরা নিরাপত্তাহীনতায় ভুগিতেছি। এ ঘটনায় ওই ওয়ার্ডের নারী সদস্য জামিলা আক্তার বলেন, এঘটনায় মামলা হয়েছে, একটি পক্ষ গাদুর হাট বাজারে সারের ও পোল্ট্রি মুরগির দোকানে তালা ঝুলিয়ে দিয়ে ২০টি মুরগি মেরে ফেলেছে। এব্যাপারে থানা অফিসার ইনচার্জ মনজুরুল আলম বলেন, এ ব্যাপারে থানায় মামলা নেওয়া হয়েছে। মামলার প্রেক্ষিতে ২ যুবককে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

শিবগঞ্জে জমি নিয়ে বিরোধ দু’পক্ষের সংঘর্ষঃ ২ নারীসহ আহত ১১

০৩:১৫:১৪ অপরাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২