প্রেস রিলিজঃ আপনার প্রিয় জন্মভুমি এই বগুড়া জেলার জলকাঁদায় আর প্রকৃতিতে মিশে আছে আপনার শৈশব, কৈশর আর তারুণ্যের নানান আবেগময়ী স্মৃতি। যে জনপদে আপনার জীবনের সবচাইতে সোনালী দিনগুলো কেটেছে সেই সোনালী অতীতে ফিরে পেতে গুণীজন ও শিল্পী মহাসম্মেলনের আয়োজন করতে যাচ্ছে। বগুড়া জেলার অসংখ্য গুণী ও সংস্কৃতজনদের সাথে যুগবন্ধনের মধ্য দিয়ে এক নক্ষত্র মেলার আয়োজন হবে এই গুণীজন ও শিল্পী মহাসম্মেলন। গত দুইবার এই শিল্পী মহাসম্মেলন আপনাদের সার্বিক সহযোগিতায় সুন্দর ও সফলভাবে সম্পন্ন হয়েছে। এবার তৃতীয়বারের মত গুণীজন ও শিল্পী মহাসম্মেলন আয়োজন করতে যাচ্ছে।
সেই ঐতিহ্যবাহী আপনার বগুড়া জেলায় তৃতীয়বারের মতো শিল্পী মহাসম্মেলন করার এক মহতি উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বগুড়ার সব পর্যায়ের গুণীজন ও শিল্পী যাদের শিল্পকর্মের ক্ষেত্র বৃহত্তর বগুড়ায় ছিল বা আছে, তাদের অতীত ও বর্তমান প্রজন্মের মধ্যে সৌহার্দ ও ভাতৃত্বের সেতুবন্ধন রচনাই এই সম্মেলনের উদ্দেশ্য। শিল্পী মহাসম্মেলনের জন্য ইতিমধ্যে সকল পর্যায়ের শিল্পী তাঁদের অকুন্ঠ ও নীতিগত সমর্থন ব্যক্ত করেছেন। শিল্পী মহাসম্মেলন’২০২৩ আগামী ২০ জানুয়ারি ও ২১ জানুয়ারি শুক্রবার ও শনিবার সম্মিলিত সাংস্কৃতিক জোট, বগুড়ার আয়োজনে জেলার ঐতিহ্যবাহী শহীদ টিটু মিলনায়তন মঞ্চে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঐতিহ্যবাহী বগুড়া জেলার এই জনপদের সংস্কৃতি অঙ্গনকে আরো সমৃদ্ধ করার লক্ষ্যে যাঁরা অবদান রেখেছেন সেই সব কৃতি সন্তানদের সম্মাননা জানানো হবে।
দুই দিনব্যাপী বর্ণিল এই শিল্পী মহাসম্মেলন প্রতিদিন সকাল ০৯টা থেকে রাত্রি ১২টা পর্যন্ত বিভিন্ন বর্নিল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই সম্মেলনের মধ্য দিয়ে বগুড়ার অতীত ও বর্তমানকালের বরেণ্যজন, সঙ্গীত, নৃত্য, অভিনয়, আবৃত্তি, চিত্রকলা, সাহিত্য, সাংবাদিক, ক্রীড়া, গবেষক এবং এতদসংশ্লিষ্ট কাজে সহযোগী ও সহকারীবৃন্দদের উপস্থিতিতে মিলনমেলা আরো বর্ণিল হয়ে উঠবে। এছাড়াও তাঁদের নিখুঁত তালিকা তৈরির জন্য একটি বর্ণিল স্মরণিকা প্রকাশিত হবে। এই আয়োজনে আনন্দ র্যালী, স্মৃতিচারণ, বরেণ্য শিল্পীদের একক সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রবীন নবীনদের নিয়ে নাটক, এবং বগুড়ার ঐতিহ্যবাহী সংস্কৃতির উন্নয়নে মতবিনিময়সহ বিভিন্ন বর্ণিল কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় আগামী ১১ ডিসেম্বর ২০২২ ইং তারিখ বিকাল ৫টায় বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে প্রস্তুতিমুলক মতবিনিময় সভার আহবান করা হয়েছে। এই সভায় আপনার উপস্থিতি ও সুচিন্তিত মতামত আমাদের আয়োজনকে সমৃদ্ধ করবে বলে বিশ^াস রাখি।
১১:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
বগুড়ায় গুণীজন ও শিল্পী মহাসম্মেলনের প্রস্তুতিমুলক মতবিনিময় সভা ১১ ডিসেম্বর
-
Reporter Name - ০৩:১৯:২২ অপরাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২
- ৬১
Tag :
জনপ্রিয়



















