১১:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

শিবগঞ্জে প্রতিপক্ষ কর্তৃক কৃষকের ৩ শতাধিক কলাগাছ কর্তনঃ ২ লক্ষাধিক টাকার ক্ষতি

  • Reporter Name
  • ০৩:২৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ১১ ডিসেম্বর ২০২২
  • ৬১

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে প্রতিপক্ষ কর্তৃক এক কৃষকের ৩ শতাধিক কলা গাছ কর্তন ও সরিষা ক্ষেত নষ্ট, জমি বেদখল করার চেষ্টা, থানায় অভিযোগ।
জানা গেছে, উপজেলার শিবগঞ্জ ইউনিয়নের ধাওয়াগীর মিল্কিপুর গ্রামের কৃষক ইসফারুল ইসলাম এর পৈত্রিক সূত্রে প্রাপ্ত দখলীয় ৮৩ শতক জমি দীর্ঘদিন যাবৎ শান্তিপূর্ণ ভাবে ভোগ দখল করে আসছে। হঠাৎ করে প্রতিপক্ষ একই গ্রামের দিলবর হোসেন সহ তার লোকজন গতকাল সকালে ওই জমিতে গিয়ে ৩শতাধিক কলা গাছ কর্তন ও সরিষা ক্ষেত উপরে ফেলে নষ্ট করে ।
এব্যাপারে কৃষক ইসফারুল ইসলাম বলেন, আমার পৈত্রিক সূত্রে প্রাপ্ত জমিতে আমি কলা ও সরিষা চাষ করেছি। প্রতিপক্ষরা হঠাৎ করে জমি বেদখল উদ্দেশ্যে হামলা চালিয়ে ফসল নষ্ট করে প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করে।
এব্যাপারে প্রতিপক্ষ দিলবর হোসেন এর সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ বিষয়ে শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ মঞ্জুরুল আলম বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

শিবগঞ্জে প্রতিপক্ষ কর্তৃক কৃষকের ৩ শতাধিক কলাগাছ কর্তনঃ ২ লক্ষাধিক টাকার ক্ষতি

০৩:২৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ১১ ডিসেম্বর ২০২২