শিবগঞ্জ(বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে গতকাল রবি মৌসুমে উফশী ও হাইব্রিড ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।
প্রণোদনা বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা কৃষি অফিস সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু। আরো বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আল মুজাহিদ সরকার, অতিরিক্তি কৃষি কর্মকর্তা মোছাঃ মোসলেমা খাতুন, কৃষি সম্প্রসাধরন অফিসার শায়লা আফরোজ সেতু, উপ-সহকারি কৃষি অফিসার পলাশ কুমার সরকার, কৃষকদের মধ্যে বক্তব্য রাখেন ফারুক হোসেন, মিঠু মিয়া প্রমুখ। এই প্রণোদনার আওতায় উপজেলার ৭ হাজার কৃষকরা বিনামূল্যে বীজ ও সার পাবেন বলে উপজেলা কৃষি কর্মকর্তা জানিয়েছেন।
১১:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
শিবগঞ্জে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
-
Reporter Name - ০৩:০৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২
- ১৩৬
Tag :
জনপ্রিয়



















