০৮:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ায় পূবালী ব্যাংকের তিন লাখ টাকা চুরির অভিযোগে নিরাপত্তাকর্মী গ্রেফতার

  • Reporter Name
  • ০৪:০০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী ২০২৩
  • ১১৮

সোনাতলা সংবাদ ডেস্কঃ বগুড়ায় পূবালী ব্যাংকের তিন লাখ টাকা চুরির অভিযোগে নিরাপত্তাকর্মী হাফিজুর রহমানকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে। ব্যাংকটির বগুড়া শাখার ব্যবস্থাপক তহুরা খাতুনের দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) ফজলুল হক বলেন, ‘হাফিজুর রহমানকে আদালতে হাজির করে টাকা চুরির বিষয়ে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করা হবে।’-কালবেলা
মামলার এজাহারে বলা হয়, গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ব্যাংকের সারা দিনের হিসাব মেলানোর সময় তিন লাখ টাকার গরমিল দেখা দেয়। বিষয়টি পূবালী ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। এরপর পূবালী ব্যাংকের আঞ্চলিক অফিসের সহকারী মহাব্যবস্থাপক ছালামুজ্জামান এই শাখা অফিসে আসেন। এরপর তার উপস্থিতিতে ব্যাংকের সব কর্মকর্তা-কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় আর্মড গার্ড হাফিজুর রহমানের কথায় কিছুটা গরমিল পাওয়া যায়। গতকাল মঙ্গলবার গভীর রাতে তাকে পুলিশের কাছে সোপর্দ করে মামলা করা হয়।

তবে থানায় হাফিজুর রহমান বলেন, ‘আমার দায়িত্ব ব্যাংকের অভ্যন্তরীণ নিরাপত্তা দেখভাল করা। ক্যাশ সেকশনের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। এ ছাড়া ওই দিন ব্যাংকে প্রবেশের পর আমি সেখান থেকে বাইরেও যাইনি। ছুটির পর আমাকে ব্যাংকে আটকে রেখে রাত পৌনে ১টার দিকে থানায় হস্তান্তর করা হয়।’
এ নিয়ে জানতে চাইলে পূবালী ব্যাংকের বগুড়া শাখার ব্যবস্থাপক তহুরা খাতুন বলেন, ‘আর্মড গার্ড হাফিজুর রহমান অভ্যন্তরীণ নিরাপত্তা দেখভাল করার পাশাপাশি ক্যাশ সেকশনে টাকা সর্টিংয়ের কাজে সহযোগিতা করে থাকেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি টাকা চুরির কথা স্বীকার করেছেন। তাই পুলিশে হস্তান্তর করে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।’

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বগুড়ায় পূবালী ব্যাংকের তিন লাখ টাকা চুরির অভিযোগে নিরাপত্তাকর্মী গ্রেফতার

০৪:০০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী ২০২৩