১০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

পলাশবাড়ীতে দুটি অবৈধ ইটভাটায় ১১ লাখ টাকা জরিমানাঃ বন্ধের নির্দেশ

  • Reporter Name
  • ০৩:১১:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জানুয়ারী ২০২৩
  • ১৩১

বায়েজীদ গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ পলাশবাড়ীতে দুটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ১১ লাখ টাকা জরিমানা সহ আগুন নিভিয়ে দিয়ে দুই ভাটা মালিকের নিকট থেকে ভাটা না চালানোর মুচলেকা নেয়া হয়েছে।
২৬ জানুয়ারী দুপুরে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ৪নং বরিশাল ইউনিয়নের ভগবানপুর গ্রামের শরিফুল ইসলামের এম.এস.এ ব্রিকস ইটভাটায় ৬ লাখ টাকা এবং একই ইউনিয়নের সেলিম মিয়ার এস.এস.বি ব্রিকস ইটভাটায় ৫ লাখ টাকা জরিমানা করা হয়। ৩ ফসলী কৃষি জমির উপর ও শিক্ষা প্রতিষ্ঠানের পার্শ্বে বৈধ কাগজপত্র ছাড়াই ইটভাটা স্থাপন করায় এ অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন রংপুর পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট হাসান-ই-মোবারক এবং পলাশবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস.এম ফয়েজ উদ্দিন।
এসময় পলাশবাড়ী ফায়ার সার্ভিসের একটি ইউনিট সহ থানা পুলিশ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় রুহুল কবির রিজভীকে জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

পলাশবাড়ীতে দুটি অবৈধ ইটভাটায় ১১ লাখ টাকা জরিমানাঃ বন্ধের নির্দেশ

০৩:১১:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জানুয়ারী ২০২৩