০৯:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সারিয়াকান্দীতে হেরোইন ও টাপেন্টাডল ট্যাবলেটসহ ২জন গ্রেফতার

  • Reporter Name
  • ১১:৪৩:৫১ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩
  • ১০৪

স্টাফ রিপোর্টারঃ বগুড়া সারিয়াকান্দিতে হেরোইন এবং টাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জন যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতার যুবকরা হলো উপজেলার পৌর এলাকার কুঠিবাড়ী গ্রামের ছামিল প্রাং এর ছেলে নাদিম প্রামানিক (২৫) এবং নারচী ইউনিয়নের কুপতলা পন্ডিতপাড়া গ্রামের মৃত মনছের আকন্দের ছেলে লেবু আকন্দ (৪৫)।
সারিয়াকান্দি থানার মামলা সূত্রে জানা গেছে, গত রবিবার বিকালে উপজেলার সদর ইউনিয়নের দীঘলকান্দি গ্রামের রেফাউল ফারুক পুটুর বাড়ির সামনে থেকে নাদিম প্রাং কে ১০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়েছে। অপরদিকে একই দিনে নারচী ইউনিয়নের কুপতলা বাজারে অভিযান পরিচালনা করে ২ গ্রাম হেরোইনসহ লেবু আকন্দকে গ্রেফতার করা হয়েছে।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজেশ কুমার চক্রবর্তী বলেন, গ্রেফতার আসামীদের সোমবার সকালে বগুড়া জেলার আদালতে প্রেরণ করা হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সারিয়াকান্দীতে হেরোইন ও টাপেন্টাডল ট্যাবলেটসহ ২জন গ্রেফতার

১১:৪৩:৫১ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩