গাবতলী (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার গাবতলীতে ইট-পাটকেল ছোঁড়াছুড়ি খেলতে গিয়ে সহপাঠীর ইটের আঘাতে সিয়াম হাসান (১৩) নামের ৭ম শ্রেণির এক স্কুল ছাত্র নিহত ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। ১লা ফেব্রæয়ারী রাতে নিহত সিয়ামের পিতা মোহাম্মাদ আলী বাদী হয়ে ১জনকে অভিযুক্ত করে এই মামলা দায়ের করেন। মামলায় অভিযুক্ত করা হয়েছে নিহত সিয়ামের খেলার সহপাঠী পাঁচকাতুলী গ্রামের সেলিমের ছেলে ঈশানকে। অভিযুক্ত ঈশান বর্তমানে পলাতক রয়েছে। এ প্রসঙ্গে মডেল থানার ওসি সনাতন চন্দ্র সরকার বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।
১২:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
গাবতলীতে ইট ছোঁড়াছুড়ি খেলতে গিয়ে স্কুলছাত্র সিয়াম নিহতের ঘটনায় থানায় মামলা
-
Reporter Name - ০১:১১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০২৩
- ১৩৬
Tag :
জনপ্রিয়


















