০৯:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

গাইবান্ধায় অটো রিক্সা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষঃ ১ জন নিহত

  • Reporter Name
  • ১২:৪৩:২৮ অপরাহ্ন, রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৩
  • ১০৫

বায়েজীদ, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অটোরিকশার চালক।
রোববার (৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে সদর উপেজলার কুপতলার ৭৫ নম্বর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের ব্যক্তির পরিচয় এখনো পাওয়া যায়নি।গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, বেলা ১১টার সময় এক অটোরিকশা ২ যাত্রী নিয়ে লক্ষীপুর বাজারের দিকে যাচ্ছিল। হঠাৎ বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সমানের দিক দিয়ে ওই অটোরিকশাকে ধাক্কা দেয়। এসময় ঘটানাস্থলেই অটোরিকশার এক যাত্রী মারা যান। এতে অটোরিকশার চালক আহত হন। আহত অবস্থায় চালককে স্থানীয়রা উদ্ধার করে গাইবান্ধা জেলা হাসপাতালে ভর্তি করান। এসময় ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকসহ ড্রাইভার পালিয়ে যায়।
ওসি আরও জানান, নিহতের লাশ গাইবান্ধা জেলা হাসপাতালের মর্গে আছে। তার পরিচয় এখনো পাওয়া যায়নি। তার পরিচয় শনাক্তসহ ট্রাকের ড্রাইভারকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

গাইবান্ধায় অটো রিক্সা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষঃ ১ জন নিহত

১২:৪৩:২৮ অপরাহ্ন, রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৩