০৬:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

শিবগঞ্জে সাবেক নারী ইউপি সদস্যকে গলা কেটে হত্যা

  • Reporter Name
  • ০১:১৮:০৩ অপরাহ্ন, রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৩
  • ১৩৯

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার শিবগঞ্জে সাবেক ইউপি নারী সদস্য নারগিছ আরা বেগম (৫৫) এর গলাকাটা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত নারী সদস্য উপজেলার রায়নগর ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মরহুম আব্দুল কাদের ফকির এর স্ত্রী রায়নগর ইউনিয়ন পরিষদের সাবেক সংরক্ষিত নারী সদস্য। গতকাল রবিবার বিকাল ৪টার দিকে স্থানীয়া নিহতর শয়ন কক্ষে মরদেহ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। স্থানীয়রা জানায় নিহত নারগিছ আরা বগুড়া উপশহর এলাকার তার ছোট মেয়ে ডা. তানিয়ার বাড়িতে থাকেন। গতকাল সকালে ১১টার দিকে রায়নগন মধ্যপাড়া গ্রামে স্বামীর বাড়িতে আসেন।
এব্যাপারে শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ মনজুরুল আলম বলেন, সাবেক নারী ইউপি সদস্য’র মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে কে বা কাহারা তাকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে ফেলে রেখে পালিয়ে যায়।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

শিবগঞ্জে সাবেক নারী ইউপি সদস্যকে গলা কেটে হত্যা

০১:১৮:০৩ অপরাহ্ন, রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৩