০৬:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

শিবগঞ্জে ধর্ষনের চেষ্টাকালে যুবকের পুরুষাঙ্গ কর্তন করলেন গৃহবধুঃ হাসপাতালে নেয়ার পর মৃত্যু

  • Reporter Name
  • ১১:৪২:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০২৩
  • ১৬৬

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে গৃহবধূকে ধর্ষনের চেষ্টা, গৃহবধূ কর্তৃক যুবকের পুরুষাঙ্গকর্তন, চিকিৎসাধীন অবস্থায় বগুড়া শজিমেকে মৃত্যু, আটক-১। ঘটনাটি ঘটেছে গত ৬ ফেব্রæয়ারি সন্ধ্যা ৬টায় উপজেলার কিচক ইউনিয়নের মাদারগাছি গ্রামে। নিহত এরশাদুল (৩৫) মাদারগাছী গ্রামের হারেজ এর ছেলে।
জানা যায়, উপজেলার কিচক ইউনিয়নের মাদারগাছী গ্রামের রুবেল এর স্ত্রী কে একই গ্রামের এরশাদুল ইসলাম মাঝে মধ্যেই কু-প্রস্তাব দিয়ে আসছিলো। কিন্তু ওই গৃহবধূ তার কু-প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে বিভিন্ন ভাবে ভয়-ভীতি প্রদান করতে থাকে। একপর্যায়ে গত ৬ ফেব্রæয়ারি সন্ধ্যায় ওই গৃহবধূ বাড়িতে একা অবস্থান করায় এরশাদুল ইসলাম বাড়িতে প্রবেশ করে ওই গৃহবধুকে কু-প্রস্তাব দেয়। ওই গৃহবধূ তার হাত থেকে নিজেকে বাঁচাতে বেøড দিয়ে তার পুরুষাঙ্গ কর্তন করে। আহত যুবক ডাক চিৎকার করলে স্থানীয় লোকজন আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে দিলে সেখানে তার মৃত্যু হয়।
এব্যাপারে শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ মনজুরুল আলম, এরশাদুল ইসলামের মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ওই গৃহবধুকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

শিবগঞ্জে ধর্ষনের চেষ্টাকালে যুবকের পুরুষাঙ্গ কর্তন করলেন গৃহবধুঃ হাসপাতালে নেয়ার পর মৃত্যু

১১:৪২:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০২৩