০৭:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ায় ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ি গ্রেফতার

  • Reporter Name
  • ০৩:০৫:৫০ অপরাহ্ন, বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০২৩
  • ১৪৩

মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়ায় ২৯৩ বোতল ফেন্সিডিলসহ জাহিদ হাসান (২৩) নামে এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের একটি আভিযানিক দল। গ্রেফতারকৃত ব্যক্তি ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার জগখা এলাকার মৃত মোবারক আলীর ছেলে মোঃ জাহিদ হাসান (২৩)।
র‌্যাব-১২, বগুড়ার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে বগুড়ার গাবতলী উপজেলার পাঁচমাইল বাজার এলাকায় অভিযান চালিয়ে ২৯৩ বোতল ফেন্সিডিলসহ তাকে গ্রেফতার করা হয়। এ সময় মাদক ব্যবসার কাজে ব্যবহৃত ১ টি মোটর সাইকেল, ১টি মোবাইল, ২টি সীম ও নগদ ৬৫০ টাকা জব্দ করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়ার গাবতলী মডেল থানায় পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বগুড়ায় ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ি গ্রেফতার

০৩:০৫:৫০ অপরাহ্ন, বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০২৩