বায়েজীদ, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জে এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার লজ্জায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে মো. হাসান নামের এক পরীক্ষার্থী আত্মহত্যা করেছেন। গতকাল বুধবার দিবাগত রাতে সে ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হলে বগুড়ার একটি হাসপাতালে নেয়ার পর সে মারা যায়।
উপজেলার শিবপুর ইউনিয়নের পাড়াকচুয়া গ্রামের আব্দুল জলিলের পুত্র হাসান চলতি বছর পিয়ারাপুর আইজিএম স্কুল এন্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছিল। স্বজন ও এলাকার লোকজন জানান, হাসান এবার গাইবান্ধা সদরের পিয়ারাপুর আইজিএম স্কুল এন্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছিল। গতকাল ফলাফল ঘোষণা হলে দেখা যায় সে বাংলা বিষয়ে অকৃতকার্য হয়েছে। ওইদিন সন্ধ্যায় সে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ছবি দিয়ে সবার কাছে ক্ষমা প্রার্থনা করে একটি স্ট্যাটাস দেয়।
পরে আত্মহত্যা করার জন্য সে সবার অগোচরে ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট খায়। রাতে অসুস্থ হয়ে পড়লে বিষয়টি জানা জানি হয়। তখন স্বজনরা তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন। সেখানে তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শিবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও মৃতের স্বজন তৌহিদুল ইসলাম শাহীন বিষয়টি নিশ্চিত করেছেন।
০৯:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
গোবিন্দগঞ্জে এইচএসসি পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থী আত্মহত্যা
-
Reporter Name - ০৩:৩৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৩
- ১৫২
Tag :
জনপ্রিয়



















