০৯:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সারিয়াকান্দির বিভিন্ন ইউনিয়নে আওয়ামীলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

  • Reporter Name
  • ০৩:৩০:৪৫ অপরাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩
  • ১০৭

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বর্তমান সরকারের “উন্নয়ন ও অগ্রগতি” তৃণমূল পর্যায়ে ব্যাপকভাবে প্রচারের লক্ষ্যে বগুড়া সারিয়াকান্দির ১২ টি ইউনিয়নে আওয়ামী লীগের আয়োজনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সারিয়াকান্দি সদর ও পৌর আওয়ামী লীগের আয়োজনে ফাজিল ডিগ্রি মাদ্রাসার সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাহাদারা মান্নান এম পি, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে এবং হাটশেরপুর ইউনিয়নের নাজিমুল আলম লাল এতিমখানা মাঠের সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি ম. আব্দুর রাজ্জাক। ফুলবাড়ী ও নারচী ইউনিয়নে বগুড়া জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবুল কালাম আজাদ, কামালপুর ও কর্ণিবাড়ী ইউনিয়নে জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আনিসুজ্জামান মিন্টু, চন্দনবাইশা ও ভেলাবাড়ী ইউনিয়নে জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এস এম শাহজাহান, চালুয়াবাড়ী ও বোহাইল ইউনিয়নে জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক এ্যাড. সাইফুল ইসলাম এবং কাজলা ইউনিয়নে জেলা আওয়ামী লীগের সদস্য আলতাফুর রহমান মাসুক প্রধান অতিথির বক্তব্য রাখেন।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সারিয়াকান্দির বিভিন্ন ইউনিয়নে আওয়ামীলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

০৩:৩০:৪৫ অপরাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩